এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, ভেড়ামারায় শিক্ষার্থীর আত্মহত্যা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তানিয়া জাহান (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট)

2026-08-11T16:16:58+00:00
2026-08-11T16:16:58+00:00
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, ভেড়ামারায় শিক্ষার্থীর আত্মহত্যা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:১৬ পিএম 
সংগৃহীত ছবি
কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তানিয়া জাহান (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাত ১১টার পর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবার।

নিহত তানিয়া জাহান কুচিয়ামোড়া এলাকার প্রবাসী আক্তারুল হকের মেয়ে। তিনি বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে মানবিক বিভাগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর তানিয়া অকৃতকার্য হন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।

তানিয়ার মা কবিতা খাতুন বলেন, সন্ধ্যার পর তারা একসঙ্গে ছিলেন। তানিয়া তার পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছোট বোন সাদিয়াকে পড়াচ্ছিলেন। পরে ছোট বোন ঘুমিয়ে গেলে তানিয়া নিজের কক্ষে চলে যান। রাতে খাবারের জন্য ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘তানিয়া আমাদের বিদ্যালয়ের মানবিক বিভাগের ২০২৩-২৪ সেশনের ছাত্রী ছিল। গত বছর সে পরীক্ষায় অংশ নেয়নি। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে।’

কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুস সালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর অভিমানে তানিয়া আত্মহত্যা করে থাকতে পারেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, শিক্ষার্থীর মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: