‘সরকারি কার্ড-ভাতা দেব’ বলে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

সিরাজগঞ্জে সরকারি বিভিন্ন ভাতা, অনুদান, সহায়তা ও কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে দরিদ্র নারীদের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা

2026-08-11T16:04:37+00:00
2026-08-11T16:04:37+00:00
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
‘সরকারি কার্ড-ভাতা দেব’ বলে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
সিরাজগঞ্জ সংবাদদাতা
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:০৪ পিএম 
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জে সরকারি বিভিন্ন ভাতা, অনুদান, সহায়তা ও কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে দরিদ্র নারীদের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বড় কয়ড়া ও একডালা পূর্বপাড়া গ্রামের ভুক্তভোগী নারীসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

ভুক্তভোগীদের অভিযোগ, মো. আব্দুল আলিম ও মোছা. ফরিদা বেগম সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে প্রত্যেকের কাছ থেকে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেন। এভাবে দুই গ্রাম থেকে তারা প্রায় ১২ লাখ টাকা সংগ্রহ করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তাদের দাবি, দীর্ঘদিন পার হলেও প্রতিশ্রুত সরকারি সুবিধা তারা পাননি। পরে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দেন। এমনকি মারধর এবং বাড়িঘর থেকে উচ্ছেদের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, ভুক্তভোগীদের অর্থ ফেরত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

ভুক্তভোগীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি থানায় অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

সরকারি বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের ঘটনা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: