এসএসসিতে গোল্ডেন এ-প্লাস পেলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার মদনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সঙ্গে

2026-08-11T15:50:17+00:00
2026-08-11T15:50:17+00:00
  মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
সারাদেশ
এসএসসিতে গোল্ডেন এ-প্লাস পেলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:৫০ পিএম 
মোহাম্মদ মোস্তাফিজুর রহমান
নেত্রকোনার মদনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে কৃতিত্বের সঙ্গে গোল্ডেন এ-প্লাস অর্জন করেছেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমানের বাবা বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। তার মা গৃহিণী। মোস্তাফিজের চাচা মো. আংগুর রহমান ভূঁইয়া মদন উপজেলা ঐতিহ্যবাহী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের ডাকের মদন উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত।

নিজের এ সাফল্যে মোস্তাফিজুর রহমান তার বাবা-মা, শিক্ষক, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে প্রকৌশলী হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে সে।

মোস্তাফিজের এ অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে পারে-এ জন্য সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

জানা গেছে, মোস্তাফিজুর রহমানের বড় বোন উর্মিও ২০২৪ সালে একই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ-প্লাস অর্জন করেছিলেন।

মোস্তাফিজুর রহমানের পরিবার তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবার দোয়া ও সহযোগিতা চেয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: