অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত রিকশাচালক কালামকে খাদ্য সহায়তা দিলেন ইউএনও

বরিশাল সংবাাদদাতা

সারাদেশ

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া এবং পরিবার নিয়ে অনাহারে দিন কাটানো তজুমদ্দিনের রিকশাচালক মো. কালামের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

2026-08-10T17:06:36+00:00
2026-08-10T17:06:36+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত রিকশাচালক কালামকে খাদ্য সহায়তা দিলেন ইউএনও
বরিশাল সংবাাদদাতা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:০৬ পিএম 
সংগৃহীত ছবি
অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়া এবং পরিবার নিয়ে অনাহারে দিন কাটানো তজুমদ্দিনের রিকশাচালক মো. কালামের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে তার করুণ অবস্থার খবর প্রকাশের পর বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসনের।

সংবাদটি নজরে আসার পর তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিন রিকশাচালক কালামকে নিজ কার্যালয়ে ডেকে নেন। এ সময় তার হাতে জরুরি খাদ্য সহায়তা তুলে দেন তিনি।

খাদ্য সহায়তা দেওয়ার সময় ইউএনও বনি আমিন কালামের চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তার পাশে থাকার আশ্বাস দেন।

উপজেলা প্রশাসনের এই তাৎক্ষণিক মানবিক উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কালাম। তবে পুরোপুরি সুস্থ হতে এবং অকেজো হাতের চিকিৎসা শেষ করতে তার এখনো বিপুল অর্থের প্রয়োজন। এ অবস্থায় মানবিক সহায়তার জন্য বিত্তবানদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজনে ০১৩১৯৫৭২২০১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে দুর্ঘটনায় ডান হাতের আঙুল ও তালু হারান কালাম। এরপর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন তিনি। সহায়-সম্বল বিক্রি করে প্রায় ৫ লাখ টাকা খরচ করেও অর্থের অভাবে তার চিকিৎসা শেষ করা সম্ভব হয়নি।

এদিকে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে অনাহারে দিন কাটানোর বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এর পরপরই প্রশাসনের পক্ষ থেকে কালামকে জরুরি খাদ্য সহায়তা দেওয়া হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: