ব্যাংক ও বিকাশের টাকা লুট, চট্টগ্রামে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় পথরোধ করে ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও দুটি

2026-08-10T16:49:38+00:00
2026-08-10T16:49:38+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
ব্যাংক ও বিকাশের টাকা লুট, চট্টগ্রামে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৪৯ পিএম 
ব্যাংক ও বিকাশের টাকা লুট, চট্টগ্রামে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় পথরোধ করে ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও দুটি ছোরা জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. আরমান (২৯), মো. আরফান ওরফে ইরফান (২৪), মো. করিম ওরফে পঞ্চ (২১), মো. রাকিব (১৯) ও গোলাম হোসেন (৩৮)।

সোমবার (১০ আগস্ট) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গত ৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক থেকে অটোরিকশাযোগে নতুন ব্রিজের দিকে যাচ্ছিলেন রিদোয়ান (২৫) ও তার স্বজন আব্দুর রাজ্জাক। শাহ আমানত সেতুর উত্তর পাশে পৌঁছালে আরমান, আরফান ওরফে ইরফান, করিম ওরফে পঞ্চসহ অজ্ঞাতনামা আরও একজন ছুরি নিয়ে তাদের পথরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ টাকা, ব্যাংক কার্ড, জাতীয় পরিচয়পত্র, হাতঘড়ি, পাওয়ার ব্যাংকসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। বাধা দিলে তাদের মারধর করা হয়। একপর্যায়ে রিদোয়ানের ছোট ভাই রিফাতুল ইসলামের উরু ও হাতে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছিনতাইয়ের পরদিন রিদোয়ানের ইস্টার্ন ব্যাংকের হিসাব থেকে ভিসা কার্ড ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন বিকাশ মার্চেন্ট নম্বরে ১ লাখ ২৬ হাজার টাকা স্থানান্তর করা হয়। একই সময়ে রিদোয়ানের বিকাশ অ্যাকাউন্ট থেকে ৬ হাজার এবং তার ভাইয়ের বিকাশ অ্যাকাউন্ট থেকে আরও ৯ হাজার টাকা নেওয়া হয়। সব মিলিয়ে ব্যাংক ও বিকাশ থেকে প্রায় ১ লাখ ৪১ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়।

পরে ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতার রাকিবের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আরমানের দেওয়া তথ্যের ভিত্তিতে গোলাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: