চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫

চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা

সারাদেশ

দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ২৪২ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। অসাধারণ এ ফলাফলে

2026-08-10T16:56:49+00:00
2026-08-10T16:56:49+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুরের চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ২৪২ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। অসাধারণ এ ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে মোট ২৪২ জন শিক্ষার্থী অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করেছে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ সাফল্যের জন্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ মো. মমিনুল ইসলাম মমিন বলেন, ‘সব শিক্ষকের নিবিড় পরিচর্যা ও আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় এবং অভিভাবকদের পূর্ণ সহযোগিতার ফলেই এ কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হয়েছে।’

এ ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: