যশোর বোর্ডে এসএসসির ফলে শীর্ষে খুলনা, তলানিতে কুষ্টিয়া

খুলনা সংবাদদাতা

সারাদেশ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবারও যশোর শিক্ষা বোর্ডে অবনতি হয়েছে। ২০২৬ সালে এ বোর্ডে পাসের হার

2026-08-10T16:23:51+00:00
2026-08-10T16:23:51+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
যশোর বোর্ডে এসএসসির ফলে শীর্ষে খুলনা, তলানিতে কুষ্টিয়া
খুলনা সংবাদদাতা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:২৩ পিএম 
ফাইল ছবি
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এবারও যশোর শিক্ষা বোর্ডে অবনতি হয়েছে। ২০২৬ সালে এ বোর্ডে পাসের হার নেমে এসেছে ৬৬ দশমিক ২৭ শতাংশে। যা গত বছর ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৭ দশমিক ৪২ শতাংশ। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও।

এবার যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১৫ হাজার ৪১৯ জন। অর্থাৎ জিপিএ-৫ কমেছে ৩ হাজার ৯৪১। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৭৬১ জন।

সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এসব তথ্য জানানো হয়।

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষা বোর্ডের ১০ জেলার মধ্যে পাসের হারে শীর্ষে উঠে এসেছে খুলনা। এ জেলায় ৬৯ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অন্যদিকে সবচেয়ে কম পাসের হার নিয়ে তালিকার শেষ অবস্থানে রয়েছে কুষ্টিয়া। এ জেলায় পাসের হার ৬২ দশমিক ৯০ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

শীর্ষে খুলনা

এবার ৬৯ দশমিক ৫৪ শতাংশ পাসের হার নিয়ে যশোর বোর্ডের ১০ জেলার মধ্যে প্রথম হয়েছে খুলনা। গত বছর এ জেলা ছিল দ্বিতীয় অবস্থানে। সে সময় খুলনায় পাসের হার ছিল ৭৭ দশমিক ৯৪ শতাংশ।

গত বছর শীর্ষে থাকা যশোর জেলা এবার দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে। এ জেলায় এবার পাসের হার ৬৯ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৯ দশমিক ০৭ শতাংশ।

তৃতীয় চুয়াডাঙ্গা, চতুর্থ বাগেরহাট

গত বছর ষষ্ঠ অবস্থানে থাকা চুয়াডাঙ্গা এবার উঠে এসেছে তৃতীয় স্থানে। জেলাটিতে পাসের হার ৬৮ দশমিক ৭০ শতাংশ। গত বছর এ হার ছিল ৭২ দশমিক ১৬ শতাংশ।

সপ্তম অবস্থানে থাকা বাগেরহাট এবার চতুর্থ স্থানে উঠে এসেছে। এ জেলার পাসের হার ৬৬ দশমিক ৩৭ শতাংশ। গত বছর ছিল ৭১ দশমিক ৬০ শতাংশ।

অন্যদিকে গত বছর তৃতীয় অবস্থানে থাকা সাতক্ষীরা এবার নেমে গেছে পঞ্চম স্থানে। জেলাটিতে ৬৬ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর এ হার ছিল ৭৬ দশমিক ৮০ শতাংশ।

নড়াইল ও মাগুরার অবস্থান বদল

গত বছর চতুর্থ স্থানে থাকা নড়াইল এবার ষষ্ঠ অবস্থানে নেমে এসেছে। জেলাটিতে পাসের হার ৬৫ দশমিক ১৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৩ দশমিক ৬১ শতাংশ।

অষ্টম অবস্থান থেকে মাগুরা এবার উঠে এসেছে সপ্তম স্থানে। এ জেলার পাসের হার ৬৪ দশমিক ৮৪ শতাংশ। গত বছর ছিল ৬৮ দশমিক ৬৫ শতাংশ।

গত বছর তলানিতে থাকা মেহেরপুর এবার এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে। জেলাটিতে পাসের হার ৬৪ দশমিক ২৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৬২ দশমিক ৭০ শতাংশ।

নবম ঝিনাইদহ, দশম কুষ্টিয়া

গত বছরের মতো এবারও নবম অবস্থানে রয়েছে ঝিনাইদহ। এ জেলার পাসের হার ৬২ দশমিক ৯৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৭ দশমিক ৮০ শতাংশ।

অন্যদিকে এবার সবচেয়ে বড় অবনতি হয়েছে কুষ্টিয়ার। গত বছর পঞ্চম অবস্থানে থাকা জেলাটি এবার এক ধাক্কায় দশম তথা সর্বশেষ অবস্থানে নেমে গেছে। এ জেলার পাসের হার ৬২ দশমিক ৯০ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৩ দশমিক ৪০ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার এবার ৬৬ দশমিক ২৭ শতাংশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: