রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

রাজশাহী সংবাদদতা

সারাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এ বছর কলেজটির ৪৯ জন পরীক্ষার্থীই জিপিএ-৫

2026-08-10T16:15:34+00:00
2026-08-10T16:15:34+00:00
  সোমবার, ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ১০ আগস্ট ২০২৬
সারাদেশ
রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫
রাজশাহী সংবাদদতা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৪:১৫ পিএম 
সংগৃহীত ছবি
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এ বছর কলেজটির ৪৯ জন পরীক্ষার্থীই জিপিএ-৫ পেয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটির ফলাফলে পাসের হার ও জিপিএ-৫-দুই ক্ষেত্রেই শতভাগ সাফল্য এসেছে।

সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক।

বিজ্ঞপ্তিতে কলেজ কর্তৃপক্ষ জানায়, অন্যান্য বছরের মতো এবারও এসএসসি পরীক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ভালো ফলাফলের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের সুনাম রয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, ক্যাডেটদের শুধু একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা হয় না। তাদের শারীরিক ও মানসিক বিকাশে মৌলিক সামরিক প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা করানো হয়।

এ ছাড়া শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রম শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে ভূমিকা রাখছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

রাজশাহী ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে সবার আন্তরিক দোয়া কামনা করেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: