জুলাই স্মৃতি জাদুঘরে নিজের ছবি দেখে যা বললেন এমপি আখতার

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

জুলাই জাতীয় স্মৃতি জাদুঘরে নিজের গ্রেফতার ও নির্যাতনের ছবি দেখে আবেগ ধরে রাখতে পারেননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব

2026-08-08T14:25:01+00:00
2026-08-08T14:25:01+00:00
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ৯ আগস্ট ২০২৬
রাজনীতি
জুলাই স্মৃতি জাদুঘরে নিজের ছবি দেখে যা বললেন এমপি আখতার
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:২৫ পিএম 
সংগৃহীত ছবি

জুলাই জাতীয় স্মৃতি জাদুঘরে নিজের গ্রেফতার ও নির্যাতনের ছবি দেখে আবেগ ধরে রাখতে পারেননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলন আমাদের বহু গর্বিত সন্তানের ত্যাগের ফসল।

শনিবার (৮ আগস্ট) সকালে শেরে বাংলা নগরে জুলাই জাতীয় স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতারা। তাদের সঙ্গে ছিলেন সংসদ সদস্য আখতার হোসেনও।

জাদুঘরে নিজের ছবি দেখার পর সেই সময়ের অনুভূতি জানতে চাইলে আখতার হোসেন বলেন ২০২৪ সালের জুলাইয়ে যখন সারা দেশে ব্যাপক নির্যাতন ও হত্যাযজ্ঞ চলছিল, তখন কৌশলের অংশ হিসেবে আন্দোলনের নেপথ্যে ভূমিকা রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম।

তিনি জানান, ১৬ ও ১৭ জুলাই সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে রংপুরের আবু সাঈদের শাহাদাতের ঘটনায় আর স্থির থাকতে পারলাম না। ১৭ জুলাই এক প্রকার ঝুঁকি নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার গায়েবানা জানাজায় অংশগ্রহণ করতে যাই। তখন সেখানে পৌঁছানোর আগে পুলিশ আমাকে টেনেহিঁচড়ে গ্রেফতার করে নিয়ে যায়।



Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: