হাসিনার বক্তব্য দুই দলই রাজনৈতিকভাবে লাভবান: রুমিন ফারহানা

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

ভারতের নয়াদিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার (এফসিসি) আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ

2026-08-07T15:48:07+00:00
2026-08-07T15:48:07+00:00
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬
রাজনীতি
হাসিনার বক্তব্য দুই দলই রাজনৈতিকভাবে লাভবান: রুমিন ফারহানা
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের নয়াদিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার (এফসিসি) আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনা নিয়ে মন্তব্য করেছেন বিএনপির নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। তার দাবি, এই ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপি—উভয় দলই রাজনৈতিকভাবে লাভবান হলেও গ্যাস সংকট, বিদ্যুৎ সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সুশাসনের মতো গুরুত্বপূর্ণ জনজীবনের বিষয়গুলো আড়ালে চলে গেছে।

রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগ লাভবান হয়েছে কারণ শেখ হাসিনার বক্তব্যের পর বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে বিএনপিরও রাজনৈতিক সুবিধা হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, গ্যাস সংকট, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অন্যান্য নাগরিক সমস্যা থেকে জনআলোচনার কেন্দ্র সরে গেছে।

তিনি আরও বলেন, গত দুই বছরে শেখ হাসিনার বিভিন্ন অডিও ও ফোনালাপ প্রকাশিত হয়েছে। তার মতে, সাম্প্রতিক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের সঙ্গে সেসব ঘটনার মৌলিক কোনো পার্থক্য তিনি দেখেন না।

শেখ হাসিনার অতীতের রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, ১৯৯৬ সালের নির্বাচনের আগে শেখ হাসিনা অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে ভোট চেয়েছিলেন। এবার কেন সেই ধরনের বক্তব্য দেওয়া হয়নি, সে প্রশ্নও তোলেন তিনি।

এ ছাড়া ৫ আগস্টের পর আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন রুমিন। তার দাবি, দীর্ঘ সময় নীরব থাকার পর দলটির সমর্থক সাংবাদিক ও বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আবারও আওয়ামী লীগের পক্ষে আলোচনা শুরু হয়। একই সময়ে দেশে গত দুই বছরে সুশাসন প্রতিষ্ঠা না হওয়ায় জনমনে অসন্তোষ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ভারতের নয়াদিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে আলোচক হিসেবে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানও অংশ নেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: