দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

2026-08-08T20:26:25+00:00
2026-08-08T20:26:25+00:00
  রবিবার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ৯ আগস্ট ২০২৬
রাজনীতি
দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
ভোরের ডাক ডেস্ক
শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৮:২৬ পিএম 
সংগৃহীত ছবি

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর অভিযোগ, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে তাকে আবারও পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

শনিবার (৮ আগস্ট) সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস করে দেয়, তখন সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষার দায়িত্ব পড়ে বিএনপির ওপর। বিএনপি যখন দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কাজ করছে, তখন একটি মহল, একটি দল অস্থিতিশীলতা সৃষ্টি করছে।’

তিনি বলেন, ‘তারা দেশকে আবার একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এজন্য আমাদের সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। আমরা অতীতে দেখেছি, যখন দেশ ওপরে উঠতে থাকে, তখনই একটি মহল জাতীয়-আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে আবার সেটাকে পেছনের দিকে নিয়ে যায়।’

চিকিৎসকদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনারা সমাজের সবচেয়ে উচ্চশিক্ষিত এবং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন। তাই রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা এবং তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা জনগণের মাঝে প্রচার করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নতুন করে উন্নয়ন, মানবিক মর্যাদা ও সাম্যের রাষ্ট্র এবং সমাজ প্রতিষ্ঠা করা হবে।’

এ লক্ষ্য বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের স্লোগান হবে—সবার আগে বাংলাদেশ।’



Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: