বিএনপি ক্ষমতায় এলেই সংকটের বোঝা পায়: ফখরুল

অনলাইন ডেস্ক

রাজনীতি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে,

2026-08-07T15:21:40+00:00
2026-08-07T15:23:23+00:00
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬
রাজনীতি
বিএনপি ক্ষমতায় এলেই সংকটের বোঝা পায়: ফখরুল
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:২১ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ৩:২৩ পিএম
বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে, তখনই একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি ও ভেঙে পড়া ব্যবস্থার ভার নিতে হয়েছে। তাঁর দাবি, উত্তরাধিকার সূত্রে দলটি প্রতিবারই ‘ধ্বংসস্তূপের’ ওপর দাঁড়িয়ে সরকার পরিচালনা শুরু করেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর হোটেল হলিডে ইন-এ টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আগের সরকার দেশীয় গ্যাস অনুসন্ধানে কার্যকর উদ্যোগ নেয়নি; বরং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তুলেছে। একই সঙ্গে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাংকিং খাতও গভীর সংকটে পড়েছে। এসব খাত পুনরুদ্ধার করা বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।

গণতন্ত্র প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র কেবল একটি রাজনৈতিক ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি। মানুষের চিন্তা, আচরণ ও পারস্পরিক সহনশীলতায় এর প্রতিফলন ঘটতে হবে। পাশাপাশি সরকারের সমালোচনার পাশাপাশি প্রয়োজনীয় সময় দেওয়ারও আহ্বান জানান তিনি।

গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, সংবাদমাধ্যমকে স্বাধীন ও প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী হতে হবে, যাতে তারা দায়িত্বশীল ও কার্যকরভাবে গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহি ও সম্পাদকীয় স্বাতন্ত্র্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক মোস্তফা আকমল।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: