সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের মিছিল, পুলিশের বাধায় ধাক্কাধাক্কি

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

রাজধানীর সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বাধীন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট)

2026-08-06T14:54:42+00:00
2026-08-06T14:54:42+00:00
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
রাজনীতি
সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের মিছিল, পুলিশের বাধায় ধাক্কাধাক্কি
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ২:৫৪ পিএম 
দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান নেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা/ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজধানীর সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বাধীন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মুক্তাঙ্গনে সমাবেশ শেষে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশের বাধার মুখে নেতাকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে তারা সচিবালয়ের সামনে অবস্থান নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ এবং ‘ইনকিলাব, জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

সচিবালয়ের সামনে প্রায় ২০ মিনিট অবস্থানের পর ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দাবি জানাতে তারা এসেছেন, কিন্তু সরকারের কোনো প্রতিনিধি তাদের সঙ্গে কথা বলতে আসেননি। তিনি আরও পাঁচ মিনিট অপেক্ষার ঘোষণা দিয়ে বলেন, এই সময়ের মধ্যে কেউ না এলে সরকারের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে কর্মসূচি শেষ করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: