শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং দেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা

2026-08-05T18:11:57+00:00
2026-08-05T18:11:57+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
রাজনীতি
শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
অনলাইন ডেস্ক
বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:১১ পিএম 
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং দেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের সম্পৃক্ততা বিবেচনায় তার ধারণা, তিনি দেশে ফিরে আসবেন। একই সঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ে কারও বক্তব্য প্রচার পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয়, কারণ প্রত্যেক মানুষের হাতেই এখন গণমাধ্যমের সুযোগ রয়েছে।

বুধবার (৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, অতীতে তারেক রহমানের বক্তব্যও আদালতের আদেশে প্রচার নিষিদ্ধ ছিল। তাই গণতন্ত্রের স্বার্থে সবার বক্তব্য প্রকাশের সমান সুযোগ থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি ছাত্রদল-ছাত্রশিবিরের সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক চিত্র এবং রাজনৈতিক দলগুলোর ছাত্রসংগঠনের ওপর নিয়ন্ত্রণের ঘাটতির ইঙ্গিত বহন করে। এছাড়া স্থানীয় বিএনপির অনুষ্ঠান বয়কটের বিষয়ে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এই বাস্তবতা সবাইকে মেনে নিতে হবে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: