‘ড. ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান’

অনলাইন ডেস্ক

রাজনীতি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশের বর্তমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান

2026-08-07T16:53:50+00:00
2026-08-07T16:54:44+00:00
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬
রাজনীতি
‘ড. ইউনূসের চেয়ে হাজারগুণ ভালো দেশ চালাচ্ছেন তারেক রহমান’
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৪:৫৩ পিএম  আপডেট: ০৭.০৮.২০২৬ ৪:৫৪ পিএম
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সংগৃহীত ছবি
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, দেশের বর্তমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের তুলনায় ‘হাজারগুণ ভালোভাবে’ দেশ পরিচালনা করছেন। তবে একই সঙ্গে তিনি মানুষের নিরাপত্তা আরও জোরদার করা এবং দ্রব্যমূল্য কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দলের কিশোরগঞ্জ জেলা সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, দেশের অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তার মতে, এসব প্রতিকূলতার মধ্যেও বর্তমান সরকার পরিস্থিতি মোকাবিলা করছে। তবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিত্যপণ্যের দাম আরও কমানোর প্রয়োজন রয়েছে।

বর্তমান সরকারের প্রতি নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, এই মুহূর্তে সরকারকে সরাসরি বিরোধিতা করার প্রয়োজন দেখছেন না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়াই সমীচীন বলে তিনি মনে করেন।

শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে কাদের সিদ্দিকী অভিযোগ করেন, এসব কর্মসূচির পর বহু নিরীহ মানুষ গ্রেপ্তার হয়ে ভোগান্তির শিকার হচ্ছেন, যা উদ্বেগের বিষয়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি প্রয়াত নেতা আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: