বেনাপোল কাস্টমসে স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পাসপোর্ট যাত্রী পারাপার

বেনাপোল সংবাদদাতা

সারাদেশ

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমসে বর্তমানে স্বচ্ছ, সুশৃঙ্খল ও দালালমুক্ত পরিবেশে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত নিশ্চিত করা হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে

2026-08-07T18:52:43+00:00
2026-08-07T18:52:43+00:00
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
বেনাপোল কাস্টমসে স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পাসপোর্ট যাত্রী পারাপার
বেনাপোল সংবাদদাতা
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৫২ পিএম 
সংগৃহীত ছবি
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমসে বর্তমানে স্বচ্ছ, সুশৃঙ্খল ও দালালমুক্ত পরিবেশে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত নিশ্চিত করা হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের আনুষ্ঠানিক যাতায়াত অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ যাত্রী ভারত থেকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন। আগত যাত্রীদের লাগেজ ও প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমস কর্মকর্তারা বিধি অনুযায়ী সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা শেষে ছাড়পত্র প্রদান করেন। কোনো যাত্রী নির্ধারিত সীমার বাইরে বা শুল্কযোগ্য পণ্য বহন করলে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় শুল্ক আদায় করে তা ছাড় করা হয়।

কাস্টমস সুপার কামাল পাশা, মাহমুদুল হাসান সৌরভ, রাজস্ব সহকারী কর্মকর্তা সজীব রেমা ও তপন তালুকদার এবং কনস্টেবল নাজমুল হাসান, রেজাউল করিম, রায়হান ও নাবিলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্টদের দাবি, তাঁদের দায়িত্ব গ্রহণের পর থেকে কাস্টমস এলাকায় দালালমুক্ত পরিবেশ বজায় থাকায় যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন এবং সেবার মানও উন্নত হয়েছে।

এ বিষয়ে কাস্টমস সুপার কামাল পাশা বলেন, পাসপোর্টধারী যাত্রীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। সুষ্ঠু, স্বচ্ছ ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: