ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস সেন্টারের উদ্বোধন

ফেনী সংবাদদাতা

সারাদেশ

ফেনীতে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস সেন্টার-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) সকালে ফেনী

2026-08-07T17:57:39+00:00
2026-08-07T17:57:39+00:00
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস সেন্টারের উদ্বোধন
ফেনী সংবাদদাতা
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৫:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
ফেনীতে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস সেন্টার-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে ফেনী শহরের ট্রাংক রোডস্থ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সমরিতা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং ফেনীর কৃতি সন্তান ডা. এ. বি. এম. হারুন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল মোতালেব হুমায়ুন, সদস্য সচিব হাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা সামছুদ্দিন, শহর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হারুন, ফেনী সুপার মার্কেটের স্বত্বাধিকারী ইউসুফ শাহীন, জেলা জামায়াতের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. ইলিয়াস এবং জেলা প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সাবেক সভাপতি হারুন অর রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সাল মেডিকেল সার্ভিস সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন, ব্যবস্থাপনা পরিচালক কেফায়েত উল্লাহ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন গিয়াস কোম্পানি।

উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক মাসব্যাপী বিভিন্ন চিকিৎসাসেবায় ২৫ শতাংশ ছাড় এবং একটি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. এ. বি. এম. হারুন বলেন, ১৯৬৬ সালে আমি মাত্র দুই আনা দিয়ে এই সুপার মার্কেটে একটি সিনেমা দেখেছিলাম। সেই চলচ্চিত্র প্রদর্শনী কেন্দ্রের জায়গায় আজ আধুনিক বিপণিবিতান ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে যে আধুনিক চিকিৎসাকেন্দ্রটি চালু হয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী ও মানসম্মত উদ্যোগ। চিকিৎসার জন্য অপ্রয়োজনীয়ভাবে ঢাকায় ভিড় না করে এ ধরনের আধুনিক স্থানীয় প্রতিষ্ঠান থেকেই সেবা গ্রহণের জন্য আমি সবাইকে আহ্বান জানাই।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ মনিরা হক নবনিযুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, আপনারা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে জনগণকে আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করবেন। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: