টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ

অনলাইন ডেস্ক

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে প্রায় ৮০ হাজার পিস ইয়াবা ও মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করেছে

2026-08-07T18:16:29+00:00
2026-08-07T18:16:29+00:00
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬
সারাদেশ
টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:১৬ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে প্রায় ৮০ হাজার পিস ইয়াবা ও মাদক পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ টেকনাফ থানার লম্বরীঘাট মেরিন ড্রাইভসংলগ্ন একটি জঙ্গলে বিশেষ অভিযান চালায়। অভিযান শেষে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এদিকে একই দিন ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী টেকনাফ থানার শাহপরীর দ্বীপের নাফ নদীসংলগ্ন জালিয়াপাড়া এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে মাদক কারবারিরা তা অমান্য করে দ্রুত বোটটি তীরে রেখে পালিয়ে যায়। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা ইয়াবা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশে ভয়াবহ মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: