বাংলাদেশসহ সামুদ্রিক জোটের কমান্ডার ঘোষণা করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের নেতৃত্বে গঠিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার

2026-08-07T15:32:52+00:00
2026-08-07T15:32:52+00:00
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশসহ সামুদ্রিক জোটের কমান্ডার ঘোষণা করল সৌদি
দায়িত্বে রিয়ার অ্যাডমিরাল আল-শেহরি
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৩:৩২ পিএম 
বাংলাদেশসহ সামুদ্রিক জোটের কমান্ডার ঘোষণা করল সৌদি
সৌদি আরবের নেতৃত্বে গঠিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের কমান্ডার হিসেবে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে নিয়োগ দেওয়া হয়েছে। শুক্রবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালি ও এডেন উপসাগরে সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখাই নবগঠিত এই জোটের প্রধান লক্ষ্য। জোটটির সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশও রয়েছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আশারক আল-আওসাত জানিয়েছে, আল-শেহরির ৩২ বছরেরও বেশি সামরিক অভিজ্ঞতা রয়েছে। তিনি রয়্যাল সৌদি নেভাল ফোর্সেসে পরিকল্পনা, বাজেট ও বাহিনী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান, স্পেনে নেভাল সুপারভিশন অ্যান্ড ফলো-আপ অফিসের প্রধানসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ‘সারাওয়াত প্রকল্প’-এর আওতায় সৌদি নৌবাহিনীর জন্য পাঁচটি যুদ্ধজাহাজ নির্মাণ কার্যক্রমও তদারকি করেছেন।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ নৌ-অভিযান, অপারেশনাল পরিকল্পনা এবং বহুজাতিক সামরিক সমন্বয়ে আল-শেহরির দীর্ঘ অভিজ্ঞতা নতুন জোটের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সৌদি আরব ও স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ স্টিয়ারিং কমিটির সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আল-শেহরি স্পেনের মাদ্রিদের কমপ্লুতেন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরক্ষা নীতি ও আন্তর্জাতিক নিরাপত্তায় এবং যুক্তরাষ্ট্রের নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুল থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্সে উচ্চতর সামরিক নেতৃত্ব ও অপারেশন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন সামরিক পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

গত ৩০ জুলাই সৌদি আরবসহ ১৪টি দেশ ‘মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স’ গঠনের ঘোষণা দেয়। জোটে সৌদি আরব ছাড়াও তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিসর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান ও কমোরোস সদস্য হিসেবে যুক্ত হয়েছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং সমন্বিত নৌ-অভিযান পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করবে এই জোট। একই সঙ্গে ভবিষ্যতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অন্য দেশগুলোর জন্যও জোটে যোগ দেওয়ার সুযোগ খোলা থাকবে বলেও জানানো হয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: