প্লাস্টিক দূষণ কমাতে নতুন আশা, ময়লার ভাগাড়ে মিলল প্লাস্টিক-ভাঙা ছত্রাক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শত শত বছরেও সহজে নষ্ট না হওয়া প্লাস্টিক বর্জ্য মোকাবিলায় আশার আলো দেখাচ্ছে এক বিশেষ ধরনের ছত্রাক। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের

2026-08-06T18:36:20+00:00
2026-08-06T18:36:20+00:00
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
প্লাস্টিক দূষণ কমাতে নতুন আশা, ময়লার ভাগাড়ে মিলল প্লাস্টিক-ভাঙা ছত্রাক
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
শত শত বছরেও সহজে নষ্ট না হওয়া প্লাস্টিক বর্জ্য মোকাবিলায় আশার আলো দেখাচ্ছে এক বিশেষ ধরনের ছত্রাক। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি ময়লার ভাগাড় থেকে উদ্ধার হওয়া অ্যাসপারজিলাস টিউবিনজেনসিস (Aspergillus tubingensis) নামের এই ছত্রাক কয়েক সপ্তাহের মধ্যেই পলিউরেথেন (Polyurethane) প্লাস্টিক ভেঙে ফেলতে সক্ষম বলে জানিয়েছেন গবেষকরা।

পলিউরেথেন বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত প্লাস্টিকগুলোর একটি। সোফার কুশন, জুতা, রেফ্রিজারেটরের ইনসুলেশন, কৃত্রিম চামড়া, চিকিৎসা সরঞ্জামসহ অসংখ্য পণ্যে এটি ব্যবহৃত হলেও পুনর্ব্যবহার করা অত্যন্ত কঠিন। ফলে এই প্লাস্টিক পরিবেশে দীর্ঘ সময় ধরে থেকে দূষণ বাড়ায়।

গবেষকদের মতে, ছত্রাকটি প্লাস্টিকের ওপর জন্মানোর পর বিশেষ ধরনের এনজাইম নিঃসরণ করে, যা প্লাস্টিকের রাসায়নিক বন্ধন ভেঙে দেয়। একই সঙ্গে এর সূক্ষ্ম তন্তু বা মাইসেলিয়া প্লাস্টিকের গঠন দুর্বল করে দ্রুত ক্ষয়প্রক্রিয়া ত্বরান্বিত করে।

গবেষণাগারে পরিচালিত পরীক্ষায় দেখা গেছে, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পলিউরেথেনের প্রায় ৯০ শতাংশ ক্ষয় হয়ে যায় এবং প্রায় দুই মাসে এটি সম্পূর্ণ ভেঙে ফেলতে পারে। যেখানে একই ধরনের প্লাস্টিক স্বাভাবিক পরিবেশে নষ্ট হতে কয়েক দশক থেকে শত শত বছর পর্যন্ত সময় লেগে যায়।

এ পর্যন্ত প্লাস্টিক ভাঙতে সক্ষম ৪৩৬টির বেশি ছত্রাক ও ব্যাকটেরিয়ার সন্ধান মিললেও, দ্রুত পলিউরেথেন ভাঙার সক্ষমতার কারণে অ্যাসপারজিলাস টিউবিনজেনসিস বিজ্ঞানীদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।

তবে গবেষকরা বলছেন, এই ছত্রাককে শিল্প পর্যায়ে ব্যবহার করতে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। তাপমাত্রা, অম্লতা (pH) ও পরিবেশগত অবস্থার পরিবর্তনের সঙ্গে এর কার্যকারিতা বদলে যেতে পারে। তাই প্রযুক্তিটিকে আরও কার্যকর ও নিরাপদভাবে ব্যবহারযোগ্য করে তুলতে গবেষণা চলছে।

বিশেষজ্ঞদের আশা, ভবিষ্যতে এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারলে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণ কমাতে প্রকৃতির এই ক্ষুদ্র জীব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: