শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

৫ আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এক মতবিনিময় সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই

2026-08-04T18:52:27+00:00
2026-08-04T18:52:27+00:00
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
শেখ হাসিনার বক্তব্য নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত সরকার
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৫২ পিএম 
সংগৃহীত ছবি
৫ আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এক মতবিনিময় সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

মঙ্গলবার (৪ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, এটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান এবং এতে ভারত সরকারের কোনো ভূমিকা বা দায় নেই।

এক প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, শেখ হাসিনার বক্তব্যসংক্রান্ত অনুষ্ঠানটি একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের আয়োজনে হচ্ছে। এ আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। একই সঙ্গে ওই অনুষ্ঠানে প্রকাশিত বা প্রচারিত বক্তব্যের দায় কিংবা সমর্থনও ভারত সরকার বহন করে না।

এদিকে, শেখ হাসিনার বক্তব্য প্রচারকে ঘিরে বাংলাদেশে আদালতের নির্দেশনা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। প্রধান উপদেষ্টা তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান গণমাধ্যমকে আদালতের আদেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী কোনো গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। আগাম কিংবা পরে বক্তব্য প্রকাশ করা হলে তা আদালতের আদেশ অমান্য হিসেবে বিবেচিত হতে পারে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: