
বুধবার (২১ অক্টোবর) সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়, তেলক্ষেত্রের একটি স্থাপনায় আঘাত হানার আগেই ড্রোনটি প্রতিহত করা হয়।
জ্বালানি মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, ড্রোনটি ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তেলক্ষেত্রে কর্মরত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটি তেলক্ষেত্রের মূল স্থাপনার বাইরে ঘটেছে বলে জানানো হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় শাইবাহ তেলক্ষেত্রের স্বাভাবিক কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। ঘটনার পর সংশ্লিষ্ট সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
ইয়েমেনে হুতি গোষ্ঠী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাতের উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে ইয়েমেনে লড়াই তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে আরামকোর স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে হুতি গোষ্ঠী।
সূত্র: আনাদোলু এজেন্সি