আ. লীগ আমলে ৭০০-এর বেশি গুম, সাড়ে ৪ হাজার ক্রসফায়ারে নিহত

অনলাইন ডেস্ক

জাতীয়

গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিনা বিচারে ক্রসফায়ারের

2026-08-05T19:04:28+00:00
2026-08-05T19:04:28+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
জাতীয়
আ. লীগ আমলে ৭০০-এর বেশি গুম, সাড়ে ৪ হাজার ক্রসফায়ারে নিহত
অনলাইন ডেস্ক
বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:০৪ পিএম 
সংগৃহীত ছবি
গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিনা বিচারে ক্রসফায়ারের নামে নিহত হয়েছেন বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সাড়ে চার হাজারের বেশি মানুষকে বিনা বিচারে ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে এবং ৭০০-এর বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। তিনি বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা আজও তাদের ফিরে আসার অপেক্ষায় দিন গুনছেন।

আইনমন্ত্রী আরও দাবি করেন, শুধু বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ৬০ লাখের বেশি মানুষকে মিথ্যা ও গায়েবি মামলার আসামি করা হয়েছে। এমনকি মৃত ব্যক্তি ও হজ পালনরত ব্যক্তিদের বিরুদ্ধেও বোমাবাজি বা ডাকাতির মতো মামলার অভিযোগ আনা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্যের শুরুতে তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি আহত আন্দোলনকারী এবং গত ১৬ বছরে গুম, হত্যা ও নির্যাতনের শিকার ব্যক্তিদেরও স্মরণ করেন।

তিনি বলেন, ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ২০ দিনের আন্দোলনে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ হাত, পা কিংবা চোখ হারিয়েছেন অথবা গুলিবিদ্ধ হয়ে স্থায়ী ক্ষতির শিকার হয়েছেন।

আইনমন্ত্রী বলেন, দীর্ঘদিনের গুম, খুন, নিপীড়ন ও বৈষম্যের অবসান ঘটিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে শিল্প-সংস্কৃতির কর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের দেশব্যাপী কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন, জুলাইয়ের চেতনা ছড়িয়ে দিতে সংগঠনটির উদ্যোগ সময়োপযোগী। একই সঙ্গে তিনি ফেডারেশনের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বেরও প্রশংসা করেন।

আবৃত্তিশিল্পীদের আইনি স্বীকৃতির প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে দেশের শিল্প-সংস্কৃতির একটি স্বীকৃত অঙ্গন হিসেবে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আবৃত্তি ফেডারেশনের যৌক্তিক ও গণতান্ত্রিক কর্মসূচির পাশে থাকার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা আবৃত্তিশিল্পী, শিশু-কিশোর এবং সংস্কৃতিপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের সভাপতি মেহেদী হাসান। এছাড়া বক্তব্য দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, শিরিন সুলতানা এবং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: