গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

অনলাইন ডেস্ক

জাতীয়

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘক্ষণ ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

2026-08-05T17:23:55+00:00
2026-08-05T17:23:55+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
জাতীয়
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১৮ জেলেসহ ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড
অনলাইন ডেস্ক
বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:২৩ পিএম 
সংগৃহীত ছবি
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দীর্ঘক্ষণ ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (৪ আগস্ট) সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে ‘এফবি নিশান-২’ নামের বোটটি বিপদে পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে কোস্ট গার্ড। 

পরে জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়ে নিরাপদে মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার ০৫ আগস্ট ২০২৬ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। একইসাথে সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় জনগণের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

গত ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার সকাল ৬ টায় ‘এফবি নিশান-২’নামক একটি ফিশিং বোট ১৮ জন জেলেসহ মাছ আহরণ শেষে সমুদ্র হতে ফেরার পথে সাঙ্গু গ্যাস ফিল্ড হতে আনুমানিক ১০ নটিক্যাল মাইল গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে দুপুর ১ টায় উক্ত বোটের একজন জেলে বোট মালিককে কল দিয়ে বিষয়টি অবহিত করলে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তৎক্ষণাৎ সমুদ্রে টহলে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে বিকল হওয়া বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় এবং বোটসহ মালিকপক্ষের নিকট হস্তান্তরের করা হয়।

তিনি আরও বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: