জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল, যা ঘটল

অনলাইন ডেস্ক

জাতীয়

রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্রকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। তথ্যচিত্রে

2026-08-05T13:28:09+00:00
2026-08-05T13:28:09+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
জাতীয়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল, যা ঘটল
অনলাইন ডেস্ক
বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১:২৮ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্রকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। তথ্যচিত্রে আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনার উপস্থাপনা নিয়ে আপত্তি জানিয়ে দর্শক সারির কয়েকজন প্রতিবাদ করলে অনুষ্ঠানস্থলে উত্তেজনা সৃষ্টি হয়।

বুধবার (৫ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। সে সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম মঞ্চে উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা দ্রুত মঞ্চের সামনে অবস্থান নেন।

উত্তেজনা প্রশমিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ মঞ্চে এসে উপস্থিতদের শান্ত থাকার আহ্বান জানান এবং যারা বক্তব্য দিতে চান, তাদের মঞ্চে এসে মতামত দেওয়ার আহ্বান জানান।

পরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন মঞ্চে উঠে বলেন, তথ্যচিত্রে থাকা অসংগতি তারা লক্ষ্য করেছেন এবং বিষয়টি সরকারের কাছে জানানো হবে। বিশেষ করে ৩ আগস্টের ঘটনাপ্রবাহ যথাযথভাবে উপস্থাপিত হয়নি বলে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি চাওয়ার কথা জানান। একই সঙ্গে শহীদ পরিবারের প্রতি সম্মান জানিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন।

এরপর মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান তথ্যচিত্রে থাকা অসংগতি খতিয়ে দেখে প্রয়োজনীয় সংশোধনের আশ্বাস দেন। তিনি বলেন, ৩ আগস্টের ঘটনাসহ যেসব বিষয় বাদ পড়েছে বা ভুলভাবে উপস্থাপিত হয়েছে, সেগুলো পর্যালোচনা করা হবে। পাশাপাশি তথ্যচিত্রটি দেখে উপস্থিতদের মনে কষ্ট হয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: