দুই ঈদে টানা ১১ দিনের ছুটি, সরকারি প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামী বছর ঈদুল ফিতরে পাঁচ দিন

2026-11-05T16:27:17+00:00
2026-11-05T16:27:17+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
জাতীয়
দুই ঈদে টানা ১১ দিনের ছুটি, সরকারি প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:২৭ পিএম 
ফাইল ছবি
২০২৭ সালে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামী বছর ঈদুল ফিতরে পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ছুটি নির্ধারণ করেছে সরকার। দুই ঈদ মিলিয়ে ছুটির পরিমাণ দাঁড়াচ্ছে ১১ দিন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এর আগে দুই দিন এবং ঈদের পরের দুই দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি ভোগ করবেন।

অন্যদিকে, পবিত্র ঈদুল আজহায় ছুটির পরিমাণ আরও এক দিন বেশি। এ উপলক্ষে ঈদের দিন সাধারণ ছুটির পাশাপাশি আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে ঈদুল আজহায় টানা ছয় দিনের ছুটি পাওয়া যাবে।

সরকারের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, দুই ঈদে মিলিয়ে ২০২৭ সালে মোট ১১ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: