চট্টগ্রামে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১, নাশকতার পরিকল্পনার অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. শাহীন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার

2026-08-05T18:45:55+00:00
2026-08-05T18:45:55+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ১, নাশকতার পরিকল্পনার অভিযোগ
চট্টগ্রাম ব্যুরো
বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৬:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম মহানগরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. শাহীন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগ। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খুলশী থানার আমবাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার শাহীন কুমিল্লার চান্দিনা উপজেলার সাতগাঁও (অজি বাড়ি) এলাকার মো. মজিবের ছেলে। তিনি নগরের খুলশী থানার আমবাগান এলাকার সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

সিএমপির সহকারী কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শাহীনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোয়েন্দা তথ্যে শাহীন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামি বলে জানা গেছে। উদ্ধার হওয়া বিদেশি পিস্তল ব্যবহার করে তিনি বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও পুলিশের দাবি।

এ ঘটনায় খুলশী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: