চোরের আঙুলের অংশ কামড়ে ছিঁড়ে রাখলেন গৃহবধূ!

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা

সারাদেশ

ঝালকাঠির রাজাপুরে চুরির সময় এক গৃহবধূর সাহসিকতায় চোরের হাতের একটি আঙুলের অংশ কামড়ে ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে রক্তাক্ত অবস্থায়

2026-08-05T16:37:04+00:00
2026-08-05T16:37:04+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
চোরের আঙুলের অংশ কামড়ে ছিঁড়ে রাখলেন গৃহবধূ!
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৪:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
ঝালকাঠির রাজাপুরে চুরির সময় এক গৃহবধূর সাহসিকতায় চোরের হাতের একটি আঙুলের অংশ কামড়ে ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যাওয়ার সময় চোর পরিবারের দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহরসংকর এলাকায় সৌদি প্রবাসী মো. জুয়েল খলিফা (নুরুজ্জামান)-এর বাড়িতে এ ঘটনা ঘটে।

গৃহবধূ ঝুমুর বেগম জানান, ঘটনার রাতে তিনি, তাঁর দুই সন্তান ও শাশুড়ি বাড়িতে ছিলেন। শাশুড়ি দুই সন্তানকে নিয়ে সামনের কক্ষে ঘুমিয়ে ছিলেন, আর তিনি একা পেছনের কক্ষে ছিলেন। রাত পৌনে ৩টার দিকে হঠাৎ বিছানার পাশে এক ব্যক্তির উপস্থিতি টের পান। চিৎকার করার চেষ্টা করলে ওই ব্যক্তি তাঁর মুখ চেপে ধরে। একপর্যায়ে চোরের হাতের একটি আঙুল তাঁর মুখে চলে এলে তিনি সেটি শক্ত করে কামড়ে ধরেন।

তিনি আরও জানান, আঙুল ছাড়িয়ে নিতে চোর অন্য হাত দিয়ে তাঁর মুখে জোরে আঘাত করে। এতে চোরের আঙুলের একটি অংশ ছিঁড়ে যায় এবং সে রক্তাক্ত হয়। পরে গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যাওয়ার সময় পরিবারের ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে বুধবার দুপুরে রাজাপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: