অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা

হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা

সারাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দেশীয় মাছ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল

2026-08-05T14:32:10+00:00
2026-08-05T14:32:10+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
হাতীবান্ধায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস, পিরানহা মাছ বিক্রেতাকে জরিমানা
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা
বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২:৩২ পিএম 
সংগৃহীত ছবি
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দেশীয় মাছ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই অভিযানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে এক বিক্রেতাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট, ২০২৬) হাতীবান্ধা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্যগড্ডিমারী গ্রামের গিরিয়ারপাড় বিলে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ১ হাজার ৫০০ মিটার দৈর্ঘ্যের ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল, একটি ডুলি জাল এবং একটি হোকশ জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত চায়না দুয়ারী জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ডুলি ও হোকশ জালের অবকাঠামো অপসারণ করা হয়।

বিল এলাকায় অভিযান শেষে উপজেলার মিলনবাজারে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ কেজি নিষিদ্ধঘোষিত পিরানহা মাছ জব্দ করা হয়। সরকারি নির্দেশনা অমান্য করে পিরানহা মাছ বিক্রির দায়ে সংশ্লিষ্ট বিক্রেতাকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বীপ জন মিত্রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীন মো. আসাদুল্লাহ, হাতীবান্ধা থানা পুলিশের একটি দল এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার এবং ক্ষতিকর মাছ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: