সোহরাওয়ার্দী উদ্যানে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’, মঞ্চ মাতাবে ৭ জনপ্রিয় ব্যান্ড

বিনোদন ডেস্ক

বিনোদন

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ (বুধবার, ৫ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে

2026-08-05T15:48:06+00:00
2026-08-05T15:48:06+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
বিনোদন
সোহরাওয়ার্দী উদ্যানে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’, মঞ্চ মাতাবে ৭ জনপ্রিয় ব্যান্ড
বিনোদন ডেস্ক
বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৩:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ (বুধবার, ৫ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ উন্মুক্ত কনসার্ট বিকেল ৩টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বামবা) যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড অংশ নেবে। আয়োজকরা জানিয়েছেন, সংগীতের মাধ্যমে গণতন্ত্র, স্বাধীনতা ও সম্প্রীতির বার্তা তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

কনসার্টকে ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বামবার সভাপতি হামিন আহমেদ। তিনি দর্শকদের অনুষ্ঠানস্থলে এসে কনসার্ট উপভোগ করার আহ্বান জানান।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, কনসার্টের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি দর্শকদের নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: