শাকিবের অনুরোধে সিনেমায় ফিরতে রাজি ববিতা

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘদিন পর আবারও সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তবে শুধু অভিনয়ের জন্য অভিনয়ে ফিরবেন না বলে

2026-08-04T16:54:48+00:00
2026-08-04T16:54:48+00:00
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
বিনোদন
শাকিবের অনুরোধে সিনেমায় ফিরতে রাজি ববিতা
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:৫৪ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘদিন পর আবারও সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। তবে শুধু অভিনয়ের জন্য অভিনয়ে ফিরবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। শক্তিশালী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলেই আবার বড় পর্দায় কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী।

নিজের জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। আলাপচারিতার একপর্যায়ে ববিতাকে আবারও সিনেমায় ফেরার অনুরোধ জানান তিনি।

শাকিব বলেন, ম্যাডাম, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।

শাকিবের এই অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে ববিতা বলেন, আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সে রকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমাকে, তোমার সঙ্গে ছবি করব।

অনুষ্ঠানে শাকিব খানের পেশাদারত্ব, কাজের প্রতি নিষ্ঠা এবং সাম্প্রতিক সময়ের অভিনয়েরও প্রশংসা করেন ববিতা।

উল্লেখ্য, ববিতা ও শাকিব খান এর আগে ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’সহ একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। উপযুক্ত গল্প ও চরিত্র পেলে দীর্ঘ বিরতির পর এই জনপ্রিয় জুটিকে আবারও একই পর্দায় দেখা যেতে পারে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: