ইধিকা পালের নতুন চমক!

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে ঘিরে নতুন চমক

2026-08-02T17:27:57+00:00
2026-08-02T17:27:57+00:00
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ৩ আগস্ট ২০২৬
বিনোদন
ইধিকা পালের নতুন চমক!
বিনোদন ডেস্ক
রোববার, ২ আগস্ট, ২০২৬, ৫:২৭ পিএম 
সংগৃহীত ছবি
ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে ঘিরে নতুন চমক তৈরি হয়েছে। বড়পর্দায় ব্যস্ত সময় পার করলেও এবার তাকে ছোটপর্দায় দেখা যেতে পারে বলে জোর গুঞ্জন চলছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন মহালয়া উপলক্ষে দেশের একটি শীর্ষস্থানীয় বাংলা টেলিভিশন চ্যানেলের ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে দেবী দুর্গার রূপে হাজির হতে পারেন ইধিকা পাল। যদিও এ বিষয়ে অভিনেত্রী বা সংশ্লিষ্ট টেলিভিশন কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে প্রাথমিক আলোচনা প্রায় চূড়ান্ত বলেই জানা গেছে।

ছোটপর্দা থেকে ক্যারিয়ার শুরু করে বড়পর্দায় দ্রুতই নিজের অবস্থান শক্ত করেছেন ইধিকা। ‘প্রিয়তমা’র সাফল্যের পর তিনি বাংলা চলচ্চিত্রের অন্যতম আলোচিত মুখে পরিণত হন। ব্যস্ত শিডিউলের কারণে ধারাবাহিক নাটকে অভিনয়ের সুযোগ না থাকলেও বিশেষ আয়োজনের অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী তিনি।

এদিকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমার শুটিং নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন ইধিকা। পাশাপাশি ‘দেশু ৭’ সিনেমার একটি গানে তাকে দেখা যাবে বলেও খবর প্রকাশিত হয়েছে। তবে এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

সব মিলিয়ে বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায় সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ভক্তদের মধ্যে বাড়ছে কৌতূহল। শেষ পর্যন্ত মহালয়ার বিশেষ আয়োজনে দেবী দুর্গার রূপে ইধিকা পালকে দেখা যাবে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: