১৫ মাস পর দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০

2026-08-03T20:49:24+00:00
2026-08-03T20:49:24+00:00
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
বিনোদন
১৫ মাস পর দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন
বিনোদন ডেস্ক
সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ইলিয়াস কাঞ্চন বলেন, আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সব সময় সবার জন্য দোয়া করি।

গত বছরের এপ্রিল থেকে ব্রেন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছিলেন এই অভিনেতা। সেখানে হাসপাতালে চিকিৎসার পাশাপাশি মেয়ে ইমা ইসলামের বাসায় থেকেও চিকিৎসা নিয়েছেন তিনি। পুরো সময়জুড়ে পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।

ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয় জানান, অস্ত্রোপচার, রেডিয়েশন ও কেমোথেরাপির পর তার বাবার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তিনি বলেন, চিকিৎসকদের মতে টিউমার অনেকটাই ছোট হয়ে এসেছে, যা পরিবারের জন্য স্বস্তির খবর। তবে চিকিৎসার পরবর্তী ধাপ সম্পন্ন করতে আবারও বিদেশ যেতে হবে। আপাতত তিনি কিছুদিন দেশে থাকবেন।

গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা টিউমারের বড় অংশ অপসারণ করতে সক্ষম হলেও ঝুঁকির কারণে পুরো টিউমার সরানো সম্ভব হয়নি। পরে পরীক্ষায় তার ব্রেন ক্যান্সার ধরা পড়ে।

এরপর শুরু হয় দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়া। প্রথম ধাপে টানা তিন মাস কেমোথেরাপির পাশাপাশি ওরাল থেরাপি দেওয়া হয়। পরে আরও কয়েক ধাপে চিকিৎসা সম্পন্ন করেন তিনি। পারিবারিক সূত্র জানায়, নিবিড় চিকিৎসাকালে সপ্তাহে পাঁচ দিন করে ১২ সপ্তাহে ৬০টিরও বেশি কেমোথেরাপি নিতে হয়েছে তাকে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ১০০টি কেমোথেরাপি গ্রহণ করেছেন এই বরেণ্য অভিনেতা।

দীর্ঘ চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ ধাপ শেষ করে দেশে ফিরলেও তার চিকিৎসা এখনো পুরোপুরি শেষ হয়নি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেশে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে যাওয়ার পাশাপাশি পরবর্তী ধাপের চিকিৎসার জন্য আবার বিদেশে যেতে হবে তাকে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: