বিকৃত ছবি-ভিডিওতে অতিষ্ঠ ম্রুণাল, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

বিনোদন ডেস্ক

বিনোদন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তারকাদের ভুয়া ছবি ও ভিডিও তৈরির ঘটনা বেড়েই চলেছে। এবার এ ধরনের অপব্যবহারের বিরুদ্ধে

2026-08-04T19:10:06+00:00
2026-08-04T19:10:06+00:00
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ৫ আগস্ট ২০২৬
বিনোদন
বিকৃত ছবি-ভিডিওতে অতিষ্ঠ ম্রুণাল, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:১০ পিএম 
সংগৃহীত ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তারকাদের ভুয়া ছবি ও ভিডিও তৈরির ঘটনা বেড়েই চলেছে। এবার এ ধরনের অপব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সামাজিকমাধ্যমে প্রকাশ্যে সতর্কবার্তা দিয়ে তিনি জানিয়েছেন, তার পরিচয় ব্যবহার করে বিকৃত বা বিভ্রান্তিকর ছবি-ভিডিও তৈরি ও প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ম্রুণাল লিখেছেন, এটিকে আনুষ্ঠানিক নোটিশ হিসেবে বিবেচনা করতে। তিনি বলেন, কেউ যদি তার পরিচয়ের অপব্যবহার করে কুরুচিকর বা বিভ্রান্তিকর কোনো কনটেন্ট তৈরি বা ছড়িয়ে দেয়, তাহলে তিনি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন। তার ভাষায়, এ ধরনের ছবি বা ভিডিও তৈরি ও প্রচার সম্পূর্ণ বেআইনি।

এআই প্রযুক্তির অপব্যবহারের শিকার হওয়া বলিউড তারকাদের তালিকায় এর আগে ছিলেন রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট এবং রণবীর সিং। এছাড়া নিজেদের ছবি, কণ্ঠস্বর ও পরিচয়ের অনৈতিক ব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান এবং সুনীল শেঠিসহ আরও অনেকে।

এদিকে, ম্রুণাল বর্তমানে পরিচালক অ্যাটলির নতুন অ্যাকশন-ড্রামা ‘রাকা’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করছেন আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন এবং রাশমিকা মান্দানা। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি ২০২৭ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: