দুইবার গর্ভপাতের পর নৌহীদের বিস্ফোরক উপলব্ধি

বিনোদন ডেস্ক

বিনোদন

ব্যক্তিজীবনের গভীর বেদনার অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেছেন অভিনেত্রী নৌহীদ সাইরুসী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, দুইবার

2026-08-03T16:22:27+00:00
2026-08-03T16:22:27+00:00
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
দুইবার গর্ভপাতের পর নৌহীদের বিস্ফোরক উপলব্ধি
বিনোদন ডেস্ক
সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৪:২২ পিএম 
সংগৃহীত ছবি
ব্যক্তিজীবনের গভীর বেদনার অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেছেন অভিনেত্রী নৌহীদ সাইরুসী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানান, দুইবার গর্ভপাতের শোক তাঁকে ও তাঁর স্বামী রুস্তম কন্ট্রাক্টরের জীবনদর্শন বদলে দিয়েছে। সেই অভিজ্ঞতার পর তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন, জীবনকে শুধু সন্তানের মধ্যেই সীমাবদ্ধ না রেখে পশুদের সেবাযত্ন ও আশ্রয় দেওয়ার মধ্যেও অর্থ খুঁজে নেবেন।

নৌহীদ জানান, ২০১৭ সালে তাঁদের বিয়ে হয়। পরের বছর প্রথমবার অন্তঃসত্ত্বা হলেও তিন মাসের মাথায় চিকিৎসক জানান, গর্ভের শিশুর হৃদ্‌স্পন্দন আর নেই। পরিবারের সদস্যদের সেই দুঃসংবাদ নিজেকেই জানাতে হয়েছিল বলে স্মৃতিচারণ করেন তিনি।

প্রথম সন্তানের শোক কাটিয়ে ওঠার পর তাঁরা একটি ককার স্প্যানিয়েল কুকুর দত্তক নেন, যার নাম জোজো। পরে করোনাভাইরাস মহামারির সময় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হলেও এবারও গর্ভপাতের শিকার হন নৌহীদ।

এই কঠিন অভিজ্ঞতার পর জীবন সম্পর্কে তাঁদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। নৌহীদের ভাষায়, সন্তান জন্ম দেওয়াই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। এর চেয়েও বড় কোনো উদ্দেশ্য নিশ্চয়ই আছে।

বর্তমানে নৌহীদ ও তাঁর স্বামী একের পর এক পথপ্রাণী ও পোষ্য দত্তক নিয়ে তাদের যত্ন নিচ্ছেন। তাঁদের বিশ্বাস, অসহায় প্রাণীদের পাশে দাঁড়ানো এবং তাদের ভালোবাসা দেওয়াও জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। দুই সন্তান হারানোর বেদনা আজও তাঁদের মনে থাকলেও, সেই অভিজ্ঞতা থেকেই জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন এই দম্পতি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: