‘বাংলাদেশের সাধারণ মানুষ বরাবরই প্রতারিত হয়েছে’

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনেত্রী জাকিয়া বারী মম বলেছেন, দেশের সাধারণ মানুষ সব সময়ই একটি ভালো ভবিষ্যতের প্রত্যাশা করে, কিন্তু বারবার সেই আশা ভঙ্গ

2026-08-05T14:42:38+00:00
2026-08-05T14:42:38+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
বিনোদন
‘বাংলাদেশের সাধারণ মানুষ বরাবরই প্রতারিত হয়েছে’
বিনোদন ডেস্ক
বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২:৪২ পিএম 
সংগৃহীত ছবি
অভিনেত্রী জাকিয়া বারী মম বলেছেন, দেশের সাধারণ মানুষ সব সময়ই একটি ভালো ভবিষ্যতের প্রত্যাশা করে, কিন্তু বারবার সেই আশা ভঙ্গ হয়েছে। ছাত্র–জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আন্দোলনের সময় মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, বাস্তবে তার পূর্ণ প্রতিফলন ঘটেনি। তাঁর ভাষায়, বাংলাদেশের সাধারণ মানুষ বরাবরই প্রতারিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) এক সাক্ষাৎকারে মম বলেন, ২০২৪ সালের ছাত্র–জনতার আন্দোলনের সময় তিনি রাস্তায় নেমেছিলেন শুধুমাত্র ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় ক্ষুব্ধ হয়ে। তিনি মনে করেন, একটি স্বাধীন দেশে রাষ্ট্র ও জনগণের মধ্যে এমন সংঘাত এবং প্রাণহানি কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, আন্দোলনের পর দেশে ইতিবাচক পরিবর্তনের যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সেই সম্ভাবনাকে কাজে লাগানোর বদলে নেতিবাচক দিকগুলোই বেশি গুরুত্ব পেয়েছে। ফলে সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে বড় ধরনের ব্যবধান থেকে গেছে।

একই সাক্ষাৎকারে ব্যক্তিজীবন, জীবনদর্শন ও নতুন ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’ নিয়েও কথা বলেন মম। তাঁর প্রত্যাশা, দর্শক নাটকটি ভালোবাসবেন এবং সেটিই হবে তাঁর সবচেয়ে বড় প্রাপ্তি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: