আজ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান

বিনোদন ডেস্ক

বিনোদন

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট)রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার

2026-08-05T14:19:34+00:00
2026-08-05T14:19:34+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
বিনোদন
আজ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান
বিনোদন ডেস্ক
বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ২:১৯ পিএম 
সংগৃহীত ছবি
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে  বুধবার (৫ আগস্ট) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। বিকেল ৩টায় শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স।

আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, কনসার্টে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা এবং তাসরিফের কুঁড়েঘর। একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন আসিফ আকবর ও র‌্যাপার সেজান। এছাড়া বিশেষ পরিবেশনায় থাকবেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন সংগীতশিল্পী।

আয়োজকদের ভাষ্য, ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর চেতনাকে সামনে রেখেই এই কনসার্টের আয়োজন করা হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে যে মুক্তি, ঐক্য ও প্রতিবাদের বার্তা ছড়িয়ে পড়েছিল, সংগীতের মাধ্যমে সেই চেতনাকে উদ্‌যাপন করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সব শ্রেণি-পেশার মানুষের জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: