গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের দায়ে ৮ জন আটক

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সারাদেশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজারসংলগ্ন এলাকায় বালুমহালের ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের যৌথ অভিযান পরিচালনা করা

2026-08-04T15:28:36+00:00
2026-08-04T15:28:36+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
সারাদেশ
গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের দায়ে ৮ জন আটক
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:২৮ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় বাজারসংলগ্ন এলাকায় বালুমহালের ইজারার শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি বালুবাহী নৌকা অচল করে দেওয়া হয়েছে এবং অবৈধ পাথর উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বালু ও নুড়ি পাথর পরিবহনে ব্যবহৃত তিনটি বালুবাহী নৌকার তলায় ছিদ্র করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে আটজনকে আটক করা হয়।

তবে অভিযানের সময় বৈধ ইজারাকৃত এলাকার ভেতরে নৌকা ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন বালুমহালের ইজারাদার আব্দুল মান্নান। তিনি বলেন, বালু উত্তোলনের সময় স্বাভাবিকভাবেই বালুর সঙ্গে কিছু পাথর উঠে আসে। আমরা আলাদাভাবে কোনো পাথর উত্তোলন করিনি। কোনো অনিয়ম হয়ে থাকলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারত। কিন্তু নৌকা ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত করা সমীচীন হয়নি।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: