জবিতে ছাত্রদল-জকসু নেতাদের সংঘর্ষ, এজিএসসহ আহত কয়েকজন

জবি সংবাদদাতা

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদল ও জকসু নেতাদের

2026-08-04T15:21:09+00:00
2026-08-04T15:21:09+00:00
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ৫ আগস্ট ২০২৬
শিক্ষা
জবিতে ছাত্রদল-জকসু নেতাদের সংঘর্ষ, এজিএসসহ আহত কয়েকজন
জবি সংবাদদাতা
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৩:২১ পিএম 
সংগৃহীত ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদল ও জকসু নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জকসুর এজিএস মাসুদ রানা, জিএস আব্দুল আলিম আরিফসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন ও এর সামনের এলাকায় এ ঘটনা ঘটে।

জকসু নেতাদের দাবি, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের নির্মাণ এবং চিকিৎসাসেবা উন্নয়নের দাবিতে তারা শান্তিপূর্ণভাবে প্ল্যাকার্ড নিয়ে অডিটোরিয়ামে প্রবেশের চেষ্টা করলে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা, ধাক্কাধাক্কি এবং হামলার ঘটনা ঘটে। পরে ভিসি ভবনের সামনেও দ্বিতীয় দফায় হামলার অভিযোগ করেন তারা।

ঘটনায় জকসুর জিএস ও শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, ছাত্রফ্রন্ট ও ছাত্রশক্তির নেতাসহ কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে। জকসুর কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ ফারুকের পা ভেঙে যাওয়ার অভিযোগও করেছেন নেতারা। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানের সঙ্গে ধাক্কাধাক্কির দৃশ্যও দেখা গেছে।

ঘটনার পর জকসু নেতারা ছেঁড়া প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন এবং হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানান। ঘটনার জেরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

তবে এ বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও এখনও জানা যায়নি।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: