চায়ের আড্ডায় এইচএসসির খাতা মূল্যায়ন!

সিলেট সংবাদদাতা

শিক্ষা

সিলেটে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক পরীক্ষককে আটক করেছে সিলেট মাধ্যমিক ও

2026-08-02T16:06:38+00:00
2026-08-02T16:06:38+00:00
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিক্ষা
চায়ের আড্ডায় এইচএসসির খাতা মূল্যায়ন!
সিলেট সংবাদদাতা
রোববার, ২ আগস্ট, ২০২৬, ৪:০৬ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটে চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে এক পরীক্ষককে আটক করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ৪০০টি উত্তরপত্র জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, পরীক্ষকের সঙ্গে থাকা আরও কয়েকজনও উত্তরপত্র মূল্যায়নে অংশ নিচ্ছিলেন।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আটক পরীক্ষক ইকবাল হোসেন (সোহান) সিলেটের মেট্রোসিটি উইমেন্স কলেজের প্রভাষক এবং সিলেট শিক্ষা বোর্ডের একজন এইচএসসি পরীক্ষক। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উত্তরপত্র মূল্যায়নের সময় তাঁকে হাতেনাতে আটক করেন এবং ৪০০টি খাতা জব্দ করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পরীক্ষকের সঙ্গে থাকা কয়েকজন বন্ধুও উত্তরপত্র দেখছিলেন। তবে তাঁদের একজন আইরিন লিনজা এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শুধু বন্ধুর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন, উত্তরপত্র মূল্যায়নের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।

ঘটনার পর ইকবাল হোসেনকে শিক্ষা বোর্ডের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও তাঁকে পুলিশে সোপর্দ করা হয়নি। শিক্ষা বোর্ড জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: