জামালপুরে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে লেখকদের মিলনমেলা

জামালপুর সংবাদদাতা

সারাদেশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদ’-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণিজন সংবর্ধনা-২০২৬। গত শুক্রবার

2026-08-03T18:27:10+00:00
2026-08-03T18:27:10+00:00
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
সারাদেশ
জামালপুরে গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে লেখকদের মিলনমেলা
জামালপুর সংবাদদাতা
সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৬:২৭ পিএম 
সংগৃহীত ছবি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদ’-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণিজন সংবর্ধনা-২০২৬। গত শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দিনব্যাপী এ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার শামীম। উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন। কবি বিউটি পারভীন ও জাহানারা কুলসুম অনুষ্ঠানে সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত কবি ফরিদ আহমদ দুলাল, পেট্রোবাংলা আরপিজিসিএলের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব ফরিদ আহম্মদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক, কবি, লেখক ও গবেষক ড. অশোক বিশ্বাস, উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, ময়মনসিংহের পরিচালক প্রফেসর মো. এনামুল হক তালুকদার, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, সরিষাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিমুল এহছান, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ নুরুজ্জামান, শিক্ষা গবেষক, লেখক ও কলামিস্ট মো. আবুল হোসেন সরকার, অগ্রণী ব্যাংক পিএলসির সাবেক সহকারী মহাব্যবস্থাপক এম এ জলিল, সংগীতশিল্পী, লেখক ও অভিনেতা আমিনুল হক, সাহিত্য পত্রিকা ‘সারেঙ’-এর সম্পাদক ও দৈনিক ভোরের ডাক-এর সহকারী সম্পাদক আবদুর রহমান মল্লিক এবং শরীয়তপুর সাহিত্য সংসদের সহ-সভাপতি মো. মজিবর রহমান।

প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিচালক, কবি, লেখক ও গবেষক ড. অশোক বিশ্বাস। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঝিনাই-বৈরান সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রাজিবুর রহমান।

আয়োজনে ধনবাড়ী ও সরিষাবাড়ী উপজেলার (আংশিক) ৩৫টি মাধ্যমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণিজনকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য অধ্যাপক হাসমত আলীকে ‘নিসর্গ সংরক্ষণ পুরস্কার-২০২৬’ এবং ‘সেরা পাঠক সম্মাননা-২০২৬’ প্রদান করা হয় শাহেদ মোহাম্মদকে।

কবিতা আবৃত্তি, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কবি, সাহিত্যিক, শিক্ষক, সংস্কৃতিকর্মী ও সুধীজনের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: