এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়াতে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা করেছে

2026-08-03T17:53:37+00:00
2026-08-03T17:53:37+00:00
  মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬,
২০ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
খেলা
এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা সরকারের
ক্রীড়া ডেস্ক
সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৫:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়াতে এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে দেশে আনার পরিকল্পনা করেছে সরকার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডকে ঢাকায় দেখা যেতে পারে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্টিয়ারিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, সরকারের লক্ষ্য সারা দেশে ফুটবল নিয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করা। সেই লক্ষ্য থেকেই আন্তর্জাতিক মানের একজন তারকা ফুটবলারকে বাংলাদেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীের নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এমবাপ্পের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, নিয়মিত ফুটবল আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন প্রতিভাবান ফুটবলার উঠে আসবে। এ কারণে প্রতিটি কারিগরি কলেজ, মাদ্রাসা, উচ্চবিদ্যালয় ও সাধারণ কলেজকে ফুটবল দল গঠনের নির্দেশনা দেওয়া হবে। কোনো প্রতিষ্ঠান দল গঠন করতে ব্যর্থ হলে তাদের এমপিও স্থগিত রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। ছাত্রসংখ্যা কম হলেও বিকল্প উপায়ে দল গঠন নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বাংলাদেশ সফর করেছেন ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান, বিশ্বকাপজয়ী ক্রিস্টিয়ান কারেম্বু, ব্রাজিলের গিলবার্তো সিলভা এবং জার্মানির মেসুত ওজিলসহ আন্তর্জাতিক ফুটবলের একাধিক তারকা। এমবাপ্পের সম্ভাব্য সফর বাস্তবায়িত হলে সেই তালিকায় যুক্ত হবে আরও একটি বড় নাম।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: