মেসিকে ২০৩০ বিশ্বকাপে দেখতে বিশ্বজুড়ে স্বাক্ষর সংগ্রহের আহ্বান

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ বিশ্বকাপ শেষে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে। যদিও আর্জেন্টাইন অধিনায়ক এখনো অবসরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো

2026-07-31T20:57:44+00:00
2026-07-31T20:57:44+00:00
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১ আগস্ট ২০২৬
খেলা
মেসিকে ২০৩০ বিশ্বকাপে দেখতে বিশ্বজুড়ে স্বাক্ষর সংগ্রহের আহ্বান
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৮:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬ বিশ্বকাপ শেষে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলের ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে। যদিও আর্জেন্টাইন অধিনায়ক এখনো অবসরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি, তবু ২০৩০ বিশ্বকাপে তাঁকে দেখতে চান বলিভিয়ার কিংবদন্তি ফুটবলার মার্কো এচেভেরি। এজন্য তিনি বিশ্বজুড়ে স্বাক্ষর সংগ্রহ করে মেসিকে জাতীয় দল থেকে অবসর না নেওয়ার অনুরোধ জানানোর প্রস্তাব দিয়েছেন।

আর্জেন্টাইন গণমাধ্যম সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এচেভেরি বলেন, মেসিকে আগামী বিশ্বকাপেও খেলতে দেখতে চান তিনি। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের স্বাক্ষর সংগ্রহ করে একটি চিঠির মাধ্যমে মেসিকে অবসর না নেওয়ার আহ্বান জানানো যেতে পারে।

এচেভেরি বলেন, আশা করি, সে অবসর নেবে না। তাকে অবশ্যই পরের বিশ্বকাপে থাকতে হবে। সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপে ৩৯ বছর বয়সেও মেসির দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, আমার মতে, এটিই মেসির সেরা বিশ্বকাপ। অন্য সব খেলোয়াড়ের তুলনায় সে অনেক এগিয়ে ছিল।

তিনি আরও বলেন, সারা বিশ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করে মেসিকে অনুরোধ জানানো উচিত, যেন সে অবসর না নেয়। মেসিকে ছাড়া বিশ্ব ফুটবল কেমন হবে, সেটা ভাবতেই সবকিছু অন্য রকম মনে হয়। আমার বিশ্বাস, সে নিজেও অবসর নিতে চায় না।

আর্জেন্টিনা দলের মানসিকতারও প্রশংসা করেন বলিভিয়ার সাবেক এই তারকা। তাঁর ভাষায়, আর্জেন্টিনার ফুটবলাররা জন্মগতভাবেই বিজয়ী। কঠিন ম্যাচেও তারা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামে।

উল্লেখ্য, বলিভিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মার্কো এচেভেরি ১৯৯৪ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। খেলোয়াড়ি জীবন শেষ করার পর ২০০৪ সালে তিনি কোচিংয়ে যুক্ত হন।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: