প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ৫০ গোলের মাইলফলক

স্পোর্টস ডেস্ক

খেলা

রিয়াল মাদ্রিদের হয়ে নতুন ইতিহাস গড়লেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ক্লাবটির জার্সিতে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর মধ্য

2026-11-02T11:25:54+00:00
2026-11-02T11:25:54+00:00
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২ নভেম্বর ২০২৬
খেলা
রিয়ালের জার্সিতে বেলিংহামের ইতিহাস
প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ৫০ গোলের মাইলফলক
স্পোর্টস ডেস্ক
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:২৫ এএম 
প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ৫০ গোলের মাইলফলক
রিয়াল মাদ্রিদের হয়ে নতুন ইতিহাস গড়লেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ক্লাবটির জার্সিতে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর মধ্য দিয়ে রিয়ালের হয়ে ৫০ গোল করা প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে বিরল কীর্তি গড়েছেন এই তারকা।

রোববার (১ নভেম্বর) রেসিং সান্তান্দারের বিপক্ষে ৩-০ গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ। দলের জয়ের দিনে বেলিংহামের এই অর্জন আলাদা মাত্রা যোগ করেছে। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে এগিয়ে যাওয়ার পর নিজের গোলখরাও কাটান তিনি। রিয়ালের হয়ে ১৫৪তম ম্যাচে ৫০তম গোলের দেখা পান বেলিংহাম।

এই রেকর্ডের দিনে দলের হয়ে আলো ছড়িয়েছেন আইভোরিয়ান তরুণ উইঙ্গার ইয়ান দিওমান্দেও। বিরতির আগে ৩৬ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন তিনি। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই তরুণ। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচে চার গোলের পাশাপাশি করেছেন তিনটি অ্যাসিস্ট। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কিশোর ফুটবলারদের মধ্যে গোল অবদানে বার্সেলোনার লামিনে ইয়ামালের পরেই রয়েছেন তিনি।

দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর একাদশে ফিরেছেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে মাঠের বাইরে থাকা এই ইংলিশ ডিফেন্ডারের প্রত্যাবর্তন রিয়ালের রক্ষণ ও আক্রমণে বাড়তি ভারসাম্য এনেছে।

এই জয়ে লা লিগার শীর্ষস্থান ঘিরে লড়াই আরও জমে উঠেছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র তিন। ইউরোপীয় প্রতিযোগিতায় মাঠে নামার আগে বড় জয়টি রিয়ালের আত্মবিশ্বাসও বাড়াবে।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে এথেন্সের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। এরপর শনিবার লা লিগায় তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: