
ম্যাচের শুরুতেই ভিলার ভুলের সুযোগ নিয়ে বাঁ পায়ের শটে বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। এই গোলের মধ্য দিয়ে ২০ বছর বয়সের আগে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৪ গোলের রেকর্ড গড়েন তিনি। পেছনে ফেলেন কিলিয়ান এমবাপেকে।
দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ফের্মিন লোপেসের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনহা। ৬৪তম মিনিটে জুয়াও কান্সেলোর পাসে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। চার ম্যাচে তিন জয়ে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা। টানা তিন জয়ের পর আসরে প্রথম হারের স্বাদ পেল উনাই এমেরির দল।
আগের ম্যাচে পিএসজির কাছে হার এবং লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে পরাজয়ের পর এই জয়ে স্বস্তি ফিরেছে হান্সি ফ্লিকের শিবিরে।