ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংস্থাটির নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ

2026-11-04T15:20:41+00:00
2026-11-04T15:20:41+00:00
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
খেলা
ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন ইশরাক হোসেন
ক্রীড়া ডেস্ক
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:২০ পিএম 
সংগৃহীত ছবি

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নেতৃত্বে পরিবর্তন এসেছে। সংস্থাটির নতুন ২৯ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মাহফুজ হাসানকে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক আদেশে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের ওই আদেশে আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের কথা জানানো হয়েছে। একই সঙ্গে নতুন কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

নতুন কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ছয়জন। তারা হলেন—প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, ক্রীড়াবিদ ও সংগঠক মো. মনিরুল ইসলাম, মল্লিক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মো. আব্দুল হালিম, ক্রীড়া সংগঠক মোহাম্মদ তারিকুল আলম, মো. শহীদুল ইসলাম ও শাহেদ ওয়াহেদ আলী।

কমিটির দুই যুগ্ম সম্পাদক হলেন মো. শাহাদাত হোসেন খান ও সাঈদ মো. আলভী। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন মো. হাবিবুল্লাহ পারভেজ।

এ ছাড়া কমিটিতে বিভিন্ন পর্যায়ের ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, কোচ, আন্তর্জাতিক রেফারি ও বিচারকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের গঠনতন্ত্র অনুসরণ করে নিয়মিত নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া এবং নির্বাচিত নেতৃত্বের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়াই নতুন অ্যাডহক কমিটি গঠনের উদ্দেশ্য। নির্ধারিত তিন মাসের মধ্যেই নির্বাচন ও দায়িত্ব হস্তান্তরের পুরো প্রক্রিয়া শেষ করতে হবে।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: