টানা পঞ্চম মেয়াদে সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

অনলাইন ডেস্ক

খেলা

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায়

2026-08-01T16:10:25+00:00
2026-08-01T16:10:25+00:00
  রবিবার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ২ আগস্ট ২০২৬
খেলা
টানা পঞ্চম মেয়াদে সাফের সভাপতি কাজী সালাউদ্দিন
অনলাইন ডেস্ক
শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:১০ পিএম 
ফাইল ছবি
দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। শনিবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত সাফ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চম মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক এই সভাপতি।

এর আগে থেকেই তার পুনর্নির্বাচন প্রায় নিশ্চিত ছিল, কারণ সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাহীন হয়ে পড়ে। পরে সাফ কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। সাফের গঠনতন্ত্রের ২৪.২ ধারা অনুযায়ী, কোনো পদে প্রার্থীর সংখ্যা নির্ধারিত পদের সংখ্যার বেশি না হলে সংশ্লিষ্ট প্রার্থীরা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন।

২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাউদ্দিন। গত বছর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত সাফের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নির্বাহী কমিটির পদে প্রার্থিতার ক্ষেত্রে ৭০ বছর বয়সসীমা বাতিল করা হয়। সেই সিদ্ধান্তের পর এবার কোনো বাধা ছাড়াই আবারও সভাপতি নির্বাচিত হয়ে দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আঞ্চলিক সংস্থাটির নেতৃত্বে নিজের অবস্থান ধরে রাখলেন তিনি।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: