ফিরছে আফ্রিকায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের রোমাঞ্চ

ক্রীড়া ডেস্ক

খেলা

২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালের এই আসর যৌথভাবে

2026-07-31T14:31:15+00:00
2026-07-31T14:31:15+00:00
  শনিবার, ১ আগস্ট ২০২৬,
১৭ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১ আগস্ট ২০২৬
খেলা
ফিরছে আফ্রিকায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের রোমাঞ্চ
ক্রীড়া ডেস্ক
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ২:৩১ পিএম 
প্রতীকী ছবি
২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালের এই আসর যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। বৃহস্পতিবার (৩১ জুলাই) জোহানেসবার্গে এক অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ১২টি ভেন্যুর নাম ঘোষণা করেছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। দেশটির আটটি স্টেডিয়ামে বিশ্বকাপের খেলা হবে। জিম্বাবুয়েতে থাকবে তিনটি ভেন্যু এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে একটি স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা হবে।

২০২৭ বিশ্বকাপের ভেন্যুগুলো

দক্ষিণ আফ্রিকা (৮):

ওয়ান্ডারার্স স্টেডিয়াম, জোহানেসবার্গ

সেঞ্চুরিয়ন পার্ক, শোয়ানে

নিউল্যান্ডস, কেপ টাউন

কিংসমিড, ডারবান

সেন্ট জর্জস পার্ক, গকেবেরহা

মানগাউং ওভাল, ব্লুমফন্টেইন

বোল্যান্ড পার্ক, পার্ল

বাফেলো পার্ক, ইস্ট লন্ডন

জিম্বাবুয়ে (৩):

হারারে স্পোর্টস ক্লাব, হারারে

কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়ে

ফালে মোসি-ওয়া-টুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ভিক্টোরিয়া ফলস

নামিবিয়া (১):

নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ড, উইন্ডহুক

ভেন্যু উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনি, হাশিম আমলা, টেম্বা বাভুমা ও কাগিসো রাবাদা। এছাড়া জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা এবং নামিবিয়ার রুডলফ জানসেন ভ্যান ভুরেনও অনুষ্ঠানে অংশ নেন।

আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ২৪ বছর পর আফ্রিকায় বিশ্বকাপের প্রত্যাবর্তন বিশ্ব ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এই তিন দেশ মিলে এমন একটি টুর্নামেন্ট আয়োজন করবে, যা ক্রিকেটপ্রেমীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং আফ্রিকার ক্রিকেট ঐতিহ্যকে বিশ্বমঞ্চে নতুনভাবে তুলে ধরবে।

নতুন ফরম্যাটে হবে ২০২৭ বিশ্বকাপ

২০২৭ বিশ্বকাপে মোট ৫৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবার টুর্নামেন্টে থাকছে নতুন প্রতিযোগিতা কাঠামো।

প্রথম ধাপে আইসিসি র‌্যাঙ্কিংয়ের ১২ থেকে ১৪ নম্বরে থাকা তিনটি দল রাউন্ড-রবিন ভিত্তিতে খেলবে। সেখান থেকে একটি দল মূল পর্বে জায়গা করে নেবে।

মূল পর্বে ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে ছয়টি করে দল থাকবে এবং গ্রুপপর্বে মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর শীর্ষ দলগুলো নিয়ে হবে ‘সুপার সেভেন’ পর্ব, যেখানে ২১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

সুপার সেভেন শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে। দুই সেমিফাইনালের বিজয়ীরা লড়বে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের শিরোপার জন্য।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: