বাগদানের পর এবার বিয়ের গুঞ্জন, প্রকাশ্যে এলো ডি পল-টিনির সম্ভাব্য তারিখ

ক্রীড়া ডেস্ক

খেলা

বাগদানের ঘোষণার পর থেকেই আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ডি পল ও জনপ্রিয় গায়িকা টিনি স্তোসেলের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে।

2026-07-30T17:48:46+00:00
2026-07-30T17:48:46+00:00
  শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
১৬ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
খেলা
বাগদানের পর এবার বিয়ের গুঞ্জন, প্রকাশ্যে এলো ডি পল-টিনির সম্ভাব্য তারিখ
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৫:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
বাগদানের ঘোষণার পর থেকেই আর্জেন্টাইন ফুটবলার রদ্রিগো ডি পল ও জনপ্রিয় গায়িকা টিনি স্তোসেলের বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ হয়েছে। আর্জেন্টিনার এক জনপ্রিয় টিভি উপস্থাপক সম্ভাব্য বিয়ের তারিখ প্রকাশ করায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত মে মাসে বিশ্বকাপ শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে টিনির আঙুলে বাগদানের আংটি পরানোর ছবি প্রকাশ করে নিজেদের সম্পর্কের নতুন অধ্যায়ের ঘোষণা দেন ডি পল। এরপর থেকেই কবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, তা নিয়ে নানা গুঞ্জন চলছিল।

সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে উপস্থাপক সুসানা গিমেনেস, আলেহান্দ্রো মার্লে উইবের সঙ্গে আলাপচারিতার সময় জানান, রদ্রিগো ডি পল ও টিনি স্তোসেলের বিয়ে আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে পারে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ডি পল কিংবা টিনি স্তোসেল—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে প্রকাশিত তারিখটি এখনও নিশ্চিত নয়। তা সত্ত্বেও সম্ভাব্য বিয়ের তারিখ সামনে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আলোচনা শুরু হয়েছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: