৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় পারেদেস, অবসর নিলে মিলতে পারে রেহাই?

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে বড় শাস্তির মুখে পড়তে পারেন আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। পুরো ঘটনাটি

2026-08-02T18:12:26+00:00
2026-08-02T18:12:26+00:00
  সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ৩ আগস্ট ২০২৬
খেলা
৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় পারেদেস, অবসর নিলে মিলতে পারে রেহাই?
ক্রীড়া ডেস্ক
রোববার, ২ আগস্ট, ২০২৬, ৬:১২ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে বড় শাস্তির মুখে পড়তে পারেন আর্জেন্টিনার অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। পুরো ঘটনাটি তদন্ত করছে ফিফা। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সর্বোচ্চ ৯ ম্যাচের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

গত ১৯ জুলাই নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। টেলিভিশন ফুটেজে পারেদেসকে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে হাতাহাতি এবং গাভির সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায়। এ ঘটনায় আর্জেন্টিনার আরও কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফও জড়িয়ে পড়েন।

ঘটনার পর সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার অ্যালান শিয়ারার পারেদেসের আচরণের কঠোর সমালোচনা করেন। তার মতে, ম্যাচ শেষ হওয়ার পর এমন সহিংস আচরণের কোনো গ্রহণযোগ্যতা নেই।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর জানায়, ফিফার শৃঙ্খলা বিধির ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সহিংস আচরণের প্রতিটি প্রমাণিত অভিযোগের জন্য ন্যূনতম তিন ম্যাচ নিষেধাজ্ঞা হতে পারে। যদি পারেদেসের বিরুদ্ধে তিনটি গুরুতর অভিযোগ প্রমাণিত হয়, তাহলে মোট ৯ ম্যাচ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে জাতীয় দলের হয়ে এই নিষেধাজ্ঞা কার্যকর না-ও হতে পারে। যদিও ফিফার আচরণবিধির ৭০ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করা হলে নিষেধাজ্ঞা জাতীয় দলের গণ্ডি ছাড়িয়ে সব ধরনের ফুটবলেও কার্যকর হতে পারে।

ফুটবল বিশ্লেষকদের ধারণা, ২০১৪ সালে লুইস সুয়ারেজের মতো গুরুতর ঘটনার সঙ্গে পারেদেসের ঘটনাকে একই পর্যায়ে না দেখলে ফিফা বৈশ্বিক নিষেধাজ্ঞার পথে নাও হাঁটতে পারে।

নিজের ভবিষ্যৎ নিয়ে পারেদেসও সতর্ক অবস্থান নিয়েছেন। ম্যাচ শেষে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, আগে পুরো পরিস্থিতি মূল্যায়ন করতে হবে।

এখন নজর ফিফার ডিসিপ্লিনারি কমিটির দিকে। তদন্ত শেষে পারেদেসের বিরুদ্ধে কী ধরনের শাস্তি দেওয়া হয়, সেটিই নির্ধারণ করবে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: